Saturday , 14 December 2024 | [bangla_date]

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ থেকে শীতার্তদের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ এলাকায় এক হাজার ও বিকেলে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়রা দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে আরও এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুপুরে কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দাসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সারজিস আলম।
এ সময় তিনি বলেন, শীত এলেই পঞ্চগড়ের মানুষের কষ্ট দূর্ভোগ বেড়ে যায়। আগামী দিনে যেন পঞ্চগড়ের মানুষকে শীতে কষ্ট করতে না হয় এজন্য জেলার আর্থ ও সামাজিকভাবে উন্নয়ন করতে হবে। সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করলে দেশ সামনের এগিয়ে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অর্থনীতির চাকা সচলে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিআইএসটি’র সনদ বিতরণকালে দিনাজপুর চেম্বার সভাপতি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারিগরি শিক্ষা যথেষ্ঠ অবদান রাখবে

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে যাত্রাপালার আয়োজন

‘ইয়াসমীন ট্রাজেডীর ২৭ বছর পূর্তি ও সামু, কাদের, সিরাজসহ নিহতদের স্মরণে আয়োজিত ‘স্মরণ সভা’

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জাহিদ হোসেন

দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দেশের বড় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায় ঈদের দিন জামাতে অংশগ্রহনে দুটি বিশেষ ট্রেন চলবে

অনুমতি ছাড়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, রায় কেরালার হাইকোর্টের

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেলেন ১৫ জন গুণীশিল্পী

বীরগঞ্জে ইউপি সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চেয়ারম্যানের

বোচাগঞ্জে পরিবেশ বান্ধব চিমনি উদ্বোধন