Wednesday , 25 December 2024 | [bangla_date]

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।
এ উপলক্ষে রাণীশংকৈল উপজেলার খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করেন।
এ উপজেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জায় আলোক সজ্জার পাশাপাশি মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে প্রার্থনার শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি গোপাল মরমু সুগা জানান, বড়দিন উপলক্ষে গির্জায় অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা গির্জায় গিয়ে সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন সকলে। তিনি আরও জানান, এবার উপজেলার ৪০টি গির্জায় ২৫০ পরিবারের প্রায় ১০০০ জন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন প্রতিটি গির্জায় জাঁকজমক ভাবে আনুষ্ঠানিকতার জন্য সরকারি ভাবে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক জানান, উপজেলার প্রতিটি গির্জায় উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন পালন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে রানীশংকৈল থানার পুলিশ সদস্যরা প্রতিটি গির্জায় টহল জোরদার করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু

আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী হতে হবে —- পুলিশের ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার স্নেহাশীষ

বিরল-বোচাগঞ্জ আসনে  ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী  প্রচার পরিচালনা উপ-কমিটি গঠন

বিরল-বোচাগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার পরিচালনা উপ-কমিটি গঠন

বীরগঞ্জ সরকারি কলেজের ২৫ জন গরীব মেধাবী ছাত্র- ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

বোদায় আগুনে পুড়ে চারটি পরিবারের ৮ টিনের ঘর পুড়ে ছাই

অনুভূতিটা আমি হুট করেই প্রকাশ করতে পারবো না: পরীমণি

ফুলবাড়ীতে চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ ৩৩বছর পর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৯২ব্যাচের পুর্নমিলনী ও সম্মাননা প্রদান

খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও  বিএনপি’র কার্যালয় ভাংচুরের মামলা

খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি’র কার্যালয় ভাংচুরের মামলা

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মাসুদ রানা