Saturday , 4 January 2025 | [bangla_date]

রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি বাদল-সম্পাদক আপেল নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মংগলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রুহিয়া ডাকবাংলো হলরুমে প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নির্বাচন প্রক্রিয়ায় না গিয়ে সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের জন্য সকল সদস্যগন একমত পোষন করেন। সকলের মতামতের ভিত্তিতে মো: মজহারুল ইসলাম (বাদল) কে সভাপতি, মো: আপেল মাহমুদকে সাধারণ সম্পাদক, মো: ফারুক হোসেনকে সহ সভাপতি, মো: আলমগীর হোসেনকে সহ সাধারণ সম্পাদক, মো: মোস্তাফিজুর রহমান আকাশকে কোষাধক্ষ্য, নির্বাহী সদস্য-১ মো: আমিনুল হক এবং নির্বাহী সদস্য-২ মো: কুদরত আলী তুহিন সহ ৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটির মেয়াদ (২০২৩-২০২৪) শেষ হওয়ায় গত ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখে এক সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র মোতাবেক আহবায়ক কমিটিকে ৩১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প -২ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

বীরগঞ্জে জাতীয় পাটির বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচের কেজি ২০০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আটোয়ারিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ

নতুনধারার শোক আহসান উল্লাহ্ প্রকৃত সংবাদযোদ্ধা ছিলেন – মোমিন মেহেদী

বোচাগঞ্জের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপেকুমারীপূজা

দিনাজপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

পীরগঞ্জে মোটরসাইকেল সহ ৫ জুয়াড়ু আটক

হরিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি