Tuesday , 7 January 2025 | [bangla_date]

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
আজ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয় ।
প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ১৯৭৮ সালে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা স্কুল এবং ১৯৯৫ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে তিনি বিবিএ ও এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে ২০০৪ সালে তিনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবস্থাপনা বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত উক্ত বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপ‚র্ণ দায়িত্ব পালন করেছেন। দেশী-বিদেশী বিভিন্ন জার্ণালে তার ১৯ টি প্রকাশনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময়

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রয়াত এম. আব্দুর রহিম’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ

বড়পুকুরিয়া কয়লা খনি রক্ষায় ৬দফা দাবী রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন হুঁশিয়ারি

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না ——হুইপ ইকবালুর রহিম

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার