Friday , 10 January 2025 | [bangla_date]

স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য এফপিএবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী’কে নবরূপীর সংবর্ধনা

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুরের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)’র সদস্য এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী এফপিএবি’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নবরূপী তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেছে।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ বলেন, দিনাজপুরে যারা বিভিন্ন সংগঠনে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে সেই সব গুনিজনদের নবরূপী মূল্যানয় ও সম্মানীত করে যাচ্ছে। যাতে প্রজন্মরা ভালো কাজে উৎসাহিত হয়। নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ বলেন, নবরূপী শিল্পী গড়ার কারখানাই শুধু নয়, গুনিজনদের মূল্যায়নের একটি প্লাটফর্ম। তারই ধারাবাহিকতার ফসল আজকে এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী’কে আমরা সংবর্ধনা প্রদান করছি।
সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, মানুষের মূল্যবোধ জাগ্রত করতে এবং সৃজনশীল চিন্তা-চেতনাকে উৎসাহিত করতে নবরূপী এ্যাডঃ তহসিনা আক্তার দিপলীকে সংবর্ধনা প্রদান করছে। দিনাজপুর এফপিএবি’র যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হওয়ার কারণে সেই সেবা আরোও বৃদ্ধি পাবে। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা আরোও বৃদ্ধি পাবে তার সহযোগিতায়। বিশেষ করে যৌন-প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে দিনাজপুর এফপিএবি ইতিপূর্বে অগ্রণী ভূমিকা রেখেছে এবং আগামীতেও রাখবে বলে আমার বিশ্বাস।
এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি এফপিএবি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছি সেটা বড় কথা নয়। আমি দিনাজপুরবাসীর স্বাস্থ্য সেবায় অবদান রাখার যে গুরু দায়িত্ব পেয়েছি তা আপনাদের সহযোগিতা পেলেই সম্ভব হবে। উল্লেখ্য, এ্যাডঃ তহসিনা আক্তার দিপলী এফপিএবি ছাড়াও জাতীয় মহিলা আইনজীবী সমিতির ও বøাস্ট দিনাজপুর কমিটির একজন অন্যতম সদস্য। তার স্বামী জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাডঃ নুরুল ইসলাম (৪)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি-সম্পাদক সহ ৯জন,আ’লীগ-৩জন নির্বাচিত

সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হিসেবে প্রবীণ সাংবাদিক আব্দুস সাত্তারকে কো-অপ করা হয়েছে

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায়  এনজিও কর্মী নিহত

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারী ক্লাবের সদস্যদের ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত

শপথ নিলেন হরিপুরের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নৌকা মার্কার বিশাল জনসভা ।

বীরগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করলো প্রশাসন

বীরগঞ্জে প্রশিক্ষনার্থীদের চাপে সেলাই প্রশিক্ষক প্রতারণার টাকা ফেরত দিলো

বীরগঞ্জে একটি শুকনো আম গাছ যেন মরণ ফাঁদ

যানজোট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্তি.