Monday , 22 March 2021 | [bangla_date]

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান, এনজিও অফিস ভস্মীভূত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও এনজিও অফিস ভস্মীভূত হয়েছে।
রবিবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় সুলতান আলীর মুদি দোকান, হারুন-উর-রশিদের তেল-মবিল,পার্টসের দোকান, মনিরুল ইসলামের ঔষধের দোকান, ওয়াসিমের সার-কীটনাশকের দোকান ও আশা এনজিও করাই বাজার শাখা অফিস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সুলতান আলী মুদি দোকানের ফ্রিজের বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ইউনিয়ন পরিষদের সদস্য আইনুল ও স্থানীয়রা ধারণা করছেন।
খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আদর্শ মহাবিদ্যালয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

রাণীশংকৈলে গ্রামীণ ব্যাংকের ভিক্ষুকদের মাঝে শীতবস্ত বিতরণ

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

ঠাকুরগাঁওয়ে রাসায়নিক উপকরণের অভাবে ১ বছর ধরে অকেজো রক্ত পরীক্ষার মেশিন !

ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে রমেশ চন্দ্র সেনের মতবিনিময়

দিনাজপুরের বীরগঞ্জে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ১৩৪তম বীরগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে

বীরগঞ্জে দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

রানীশংকৈলে ব্যাংক এশিয়া’র পক্ষ থেকে প্রতিবন্ধী ভিক্ষুক কে হুইল চেয়ার উপহার

নৌকার কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছে : মির্জা ফখরুল