Friday , 10 January 2025 | [bangla_date]

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা প্রদানসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে বিনামূলে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা। গতকাল বুধবার দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর মহাবিদ্যালয় মাঠে সেনাবাহিনীর আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ডাক্তারের মাধ্যমে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। একই সাথে চোখ, গাইনী চিকিৎসা সেবা, রক্তের গ্রæপ নির্ণয়, মেডিসিন সেবা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা করা হয়। বিকেলে ইউনিয়নের প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর’র এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আশার প্রদীপ এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

দিনাজপুরে ইমামদের মাঝে সনদ বিতরণ

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র গাড়ীর চাপায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু !

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার

ঈদ উপলক্ষে বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

হরিপুরে ছাত্রদলের প্রচার সম্পাদক এখন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত