Wednesday , 15 January 2025 | [bangla_date]

শিল্পকলা একাডেমির শিক্ষাবর্ষের উদ্ধোধনী অনুষ্ঠানে কালচারাল অফিসার অভিভাবক ও প্রশিক্ষনার্থী এবং প্রশিক্ষকদের সহযোগিতায় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক চর্চায় মুখরিত

শিল্পকলা একাডেমির শিক্ষাবর্ষের উদ্ধোধনী অনুষ্ঠানে কালচারাল অফিসার
অভিভাবক ও প্রশিক্ষনার্থী এবং প্রশিক্ষকদের সহযোগিতায়
শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক চর্চায় মুখরিত
মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি দিনাজপুরের আয়োজনে ষ্টুডিও প্রশিক্ষন রুমে ২০২৫ শিক্ষাবর্ষের উদ্ধোধনী কøাস উপলক্ষে শিক্ষার্থী,অভিভাবক ও প্রশিক্ষকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্য বিভাগের প্রশিক্ষক সম্বিত সাহা সেতু, চারুকলা বিভাগের প্রশিক্ষক রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, তবলা বিভাগের প্রশিক্ষক নোটন সরকার, নৃত্য বিভাগের প্রশিক্ষক মাহামুদা খাতুন ইতি, সংগীত প্রশিক্ষক সন্ধা দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগীত প্রশিক্ষক সুজন কুমার দে। সভাপতির বক্তব্যে কালচারাল অফিসার মীনারা পারভীন ডালিয়া বলেন, শুধু প্রশিক্ষনের জন্য শিল্পকলা একাডেমি নয়, শিল্পিদের উৎসাহিত করতে এবং তাদের প্রতিভা বিকাশের একটি প্লাটফর্ম। এখানে যে যত বেশি মনোযোগ সহকারে চর্চা করবে সে তত বেশি ভাল করবে। তাই প্রতিটি প্রশিক্ষনার্থীদের নিয়মিত চর্চা করতে হবে। অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের এবং প্রশিক্ষকদের সহযোগিতায় শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক চর্চায় মুখরিত হয়ে উঠবে উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষন ক্লাস শুরু হচ্ছে ৪ বছরের কোর্স ৮টি বিভাগ নিয়ে। তার মধ্যে সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, বেহেলা, গিটার, নৃত্য, তবলা, নাট্যকলা, কবিতা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আটোয়ারীতেও ভার্চুয়ালী প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপভোগ

বীরগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনার আমণ বীজ ও সার বিতরণ

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চিরিরবন্দরে গ্রামপুলিশদের মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ওসমান হাদির গায়েবানা জানাযা

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ের আশ্রয়ণ প্রকল্প পরিচালকের পরিদর্শন