Sunday , 19 January 2025 | [bangla_date]

প্রভাব খাটিয়ে সেনা কর্মকর্তার শয়ন ঘরের দেয়াল ঘেষে প্রাচীর নির্মাণ করে জানালা বন্ধ করে দিলেন এডিসি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের বসতবাড়ির জমি সংক্রান্ত ঘটনায় দফায় দফায় ঘুরপাক খাচ্ছে একটি বিষয়। সে জমিতে কখনো দেখাযায় উপজেলা নির্বাহি অফিসারকে,কখনো দেখা যায় সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মিদের।
ফলে ক্ষমতার প্রভাব দেখিয়ে এডিসির রোষানোলে পড়েছে সেনা কর্মকর্তার পরিবারটি। বর্তমানে সেনা কর্মকর্তার শয়ন ঘরের জানালা বন্ধ করে প্রাচীর নির্মাণ করেছে তারা। আকাশের বৃষ্টি হলে পানি নিস্কাশনের ব্যবস্থাও নেই সেখানে।


সেনাকর্মকর্তার পিতা ইউনুস আলী জানায়, পৌর শহরের ডিগ্রি কলেজের পিছনে ১৯৯০ সাল থেকে ৬ শতক জমির উপর বসবাস করে আসছে সিলেট পেরা-কমান্ডো-২ সেনানিবাসের ক্যাপ্টেন তানজিমুল ইসলামের পরিবার। হঠাৎ ক্ষমতার পালা বদললের পর কক্সবাজারে এডিসি মারুফ, ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় বিএনপি’র পরিচয়দানকারিদের সহায়তায় চোখের পলকে প্রাচীর নির্মান করে বেকায়দায় ফেলেছেন তাদের।
বিষয়টি নিয়ে কথা হয় সেনাকর্মকর্তার বাবা ইউনুস আলীর সাথে, তিনি বলেন আমার বসবাসকৃত ৬ শতক জমি বুঝে না দিয়ে প্রভাব খাটিয়ে দলবল নিয়ে এসে জানালার পাশে প্রাচীর নির্মাণ করেছেন। বর্তমানে ঘরের জানালাগুলো খোলা যাচ্ছেনা। এমনকি টিনের ছাউনি ঘরগুলোর বৃষ্ঠির পানি ঘরে ঢুকে পড়বে। বর্তমানে ভয়ে ভয়ে বাড়িতে রাত্রিযাপন করছি।
কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা (এডিসি) আল মারুফ মুঠোফোনে বলেন,আমরা ১৯৮০ সালে ১২ শতক জমি ক্রয়করি, তিনি ১৯৯০ সালে ক্রয় করেছে। তাছাড়া আমার ৩শতক জমি এখনো কম রয়েছে ফলে সেখানকার ইউএনও সাহেবকে আমি অভিযোগ দিয়ে ন্যায় বিচার পাইনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সাথে ১৯ জানুয়ারী মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

দিনাজপুরের আল মদিনা বীজ ভান্ডারের প্রতারণায় আলু চাষে কোটি টাকা লোকশান করে পথে বসেছে বোচাগঞ্জের ২০জন শিক্ষিত যুবক

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কাহারোলে ট্যাপেন্ডালসহ মা-দক ব্যবসায়ী আ-টক

তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

বীরগঞ্জে শিক্ষার্থীদের টিফিন ও হাত খরচের জমানো টাকায় ইফতার

দিনাজপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

তেঁতুলিয়া থেকে চুরি হওয়া ট্রাক বীরগঞ্জ থেকে উদ্ধার- গ্রেফতার -১

কয়লার স্তূপ ধসে সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে