Sunday , 19 January 2025 | [bangla_date]

বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল —— সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বিগত ১৫-১৬ বছর আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিথ্যা অযুহাত দিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছিল। সাংবাদিক ভাইদের বলবো আপনারা কোন দলের হবেন না, দলের হয়ে কাজ করবেন না। আপনারা আপনাদের পেশাগত ঐতিহ্য রেখে সব দলের সব রকমের খবর জাতির সামনে তুলে ধরবেন।
শনিবার সকালে বিরল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাবের আহŸায়ক আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, প্রচার সম্পাদক মোঃ আক্কাশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহŸায়ক মাহিদুল ইসলাম মাহিদ, বিরল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, প্রেস ক্লাবের যুগ্ম আহŸায়ক মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার তৃতীয় দিনে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও নবরূপীর অনুষ্ঠান

খানসামায় কয়েলের আগুনে বাড়ি ভষ্ম, ৬ প্রাণীর মৃত্যু

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

পীরগঞ্জের ইউএনও কে বিদায় সংবর্ধনা

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা মেগা দুর্নীতি করে দেশকে হোগলা করে ছেড়েছেন —পঞ্চগড়ে গনসমাবেশে মামুনুল হক

দিনাজপুর গার্লস ক্লাবের পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা পুণর্মিলনীতে উদ্যোক্তাদের সম্মননা প্রদান, স্টলে উপচে পড়া ভীড়

দিনাজপুরে ডা: বখতিয়ার রহমান নাজমুলকে অপহরণ করার অভিযোগে সংবাদ সম্মেলন

হরিপুরে উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হতে চান অধ্যক্ষ মুকুল