Tuesday , 21 January 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত রোববার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া এলাকায় বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জীতেন্দ্রনাথের ছেলে বিশ^জিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), ছেলে প্রাণাভি রায় (৩), কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার ভবেশ রায়ে ছেলে রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রানী (৫) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া এলাকার ধমেশ^র রায়ের ছেলে সুজন রায় (২১)। আটককৃত সবাই সনাতম ধর্মের অনুসারী।
বিজিবি জানায়, স্থানীয় একাধিক দালাল চক্রের সাথে এক লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য তারা সীমান্ত এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। বিজিবির দাবি, ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্যই তাদের এই মিশন। এ সময় তাদের কাছে ৩টি মোবাইল ফোন, নগদ চার হাজার ৫৮৪ টাকা পাওয়া যায়। আটককৃতদের মধ্যে ৩ জন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এরই অংশ হিসেবে বড়শশী কাজীপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়। শিশুদের মুচলেকা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যদের থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া দালাল চক্রকে ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য মরহুম খোকা’র স্মরনে দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন আতঙ্কে ২০ পরিবার

প্রভাব খাটিয়ে সেনা কর্মকর্তার শয়ন ঘরের দেয়াল ঘেষে প্রাচীর নির্মাণ করে জানালা বন্ধ করে দিলেন এডিসি

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল

পীরগঞ্জে কাব-স্কাউট লিডারদের প্রশিক্ষণ

রংপুর বিভাগের সেরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

আটোয়ারীতে সহকারী শিক্ষকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া