Friday , 24 January 2025 | [bangla_date]

দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলের ১৩ মাইল গড়েয়াহাট পেট্রোল পাম্পের সামনে মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি -২০২৫) সকাল ৯ টায় কাহারোল উপজেলার ১৩ মাইল মোস্তফা পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-পঞ্চগড় সড়কে এ ঘটনাটি ঘটে।

দেলোয়ার হোসেন বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝা কুমোরপুর গ্রামের লৎফর রহমান ও সাবেক মহিলা মেম্বার আফরোজা বেগমের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুর মুন্সিপাড়া আদর্শ লাইব্রেরি যাওয়ার পথে ১৩ মাইল গড়েয়া পেট্রোল পাম্পে তেল নিয়ে মহাসড়কে উঠার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী কান্তা ট্রাভেলস (ঢাকা মোট্রো ১২-২৫৬২) নামক দ্রুতগামী একটি মিনি বাস বিপরীত থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে পুলিশের এসআই মো: রেজাউল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার সড়ক দুর্ঘটনায় তথা মিনি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দেলোয়ার নিহত হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।

ঘটনার পর ঘাতক বাসটিকে বীরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মেও কর্মকর্তা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, থিসিস এন্ড সায়েন্টিফিক পেপার রাইটিং’শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের হাতে রেলস্টেশন মাস্টার লাঞ্চিত

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষক ও কর্মচারির বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবিলায় হাসপাতালে ৫টি অক্সিজেন ও উন্নত মানের মাস্ক প্রদান

ঠাকুরগাঁওয়ে পাট নিয়ে ব্যস্ত কৃষকেরা — প্রয়োজনীয় পানির অভাবে পাট নষ্ট হওয়ার আশংকা

বোচাগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গীতে আবারও দুই ব্যক্তির করোনা পজিটিভ

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাপানের ‘মিয়াজাকি’ চাষ হচ্ছে এখন তেঁতুলিয়ায়

সাংবাদকি সামসুজ্জোহা ডঙ্গেু জ্বরে আক্রান্ত