Monday , 27 January 2025 | [bangla_date]

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন

জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে বিএসসি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
রোববার শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর কেয়ার নাসিং কলেজ এর অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ, দিনাজপুর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ কহিনুর বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়, জিয়া হার্ট ফাউন্ডেশনের সদস্য মমতাজ বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নাসিং কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কেয়ার নাসিং কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জিন্নাত জাহান ও মাহবুবুর রহমান জীবন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের শিরাভরণ ও কোমর বন্ধনী পরিবর্তন করেন। শেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলেজাতীয়বিপ্লব ও সংহতিদিবসপালিত

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে  মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

ঠাকুরগাঁও জেলা যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনায় সদর থানার ওসি প্রত্যাহার !

সেতাবগঞ্জে ৩ রোগীকে আর্থিক সহায়তা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী আসলাম

তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাস্তা সংস্কারে অনিয়মের সংবাদ করায় সাংবাদিক মামুনকে হত্যার হুমকি

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, আ’হত ৩

পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগায়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী