Thursday , 30 January 2025 | [bangla_date]

বিরলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

বিরল (দিনাজপুর)\বিরলে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর আয়োজনে সোনালী ব্যাংক পিএলসি, বিরল শাখা, দিনাজপুর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। মুখ্য আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর অতিরিক্ত পরিচালক মোঃ একরামুল কবির ও সহকারী আলোচক হিসেবে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর যুগ্ম-পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন বক্তব্য রাখেন।
সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস দিনাজপুর নর্থ এর ডেপুটি জেনারেল মানেজার মোঃ বদরুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস দিনাজপুর নর্থ এর এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মাসুদ আলম ও সোনালী ব্যাংক পিএলসি, বিরল শাখা, দিনাজপুর এর শাখা ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রানীশংকৈলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন.

দিনাজপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের শিকড়ের টানে যাত্রা শুরু

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরে রাইস মিলারদের জন্য ইএমএস প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

রানীশংকৈলে পাওয়ার ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

পল্লীশ্রী’র উদ্যোগে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিরল ইউএনও খেলাধুলার মাধ্যমে শিশুর শরীর ও মন সুস্থ্য থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়