Thursday , 30 January 2025 | [bangla_date]

পীরগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই এবং চোখের রোগীদের চিকিৎসা প্রদান করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য ১৩৫৪ জনের মধ্যে ১৭২ জন রোগীকে বাছাই করা হয়। এ সময় সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক কর কমিশনার ও রাষ্ট্র ভাবনা ও কাঙ্খিত বাংলাদেশের আহ্বায়ক আসাদুজ্জামান, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাউথ কোরিয়ার সাবেক পিস এম্বাসেডর শাহ আলম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ সলেমান আলী সহ দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের আগামী ১ ও ১০ ফেব্রুয়ারি ছানি অপারেশন করানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় কন্যা দিবস পালন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারদের বাই সাইকেল বিতরণ

আ’লীগ সরকার শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দিয়েছে – রমেশ চন্দ্র সেন

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

হরিপুরে শিক্ষা উপকরণ বিতরণ

ছোট গল্প “একদিন নিভে যেতে হবে”” মাসুদুর রহমান মাসুদ

আখতারুজ্জামান মিয়া হুইপ নির্বাচিত হওয়ায় খানসামায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

স্বপ্নজয়ী মা নাজমা রহিম’র ইন্তেকাল অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত রত্নগর্ভা মা নাজমা রহিম

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: র‌্যাব ডিজি