Friday , 31 January 2025 | [bangla_date]

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, নব যোগদানকৃত উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবু তাহের, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান,একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পিআইও লতিফুর রহমান,আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল ইসলাম, গিরাগাঁও বিজিবি কোম্পানি কমান্ডার ইসমাইল হোসেন,বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন, আবু তাহেদ মোঃ দুলাল, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান প্রমুখ । সভায় উপজেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। সভায় এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ে মাদক, চুরি, বিভিন্ন সড়কে গোবর ও লিটার শুকানোকে কেন্দ্র করে দুর্ঘটনা, রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আয়ুব আলীকে আটোয়ারী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করায় এলাকায় সমালোচনার ঝড় নিয়ে ব্যাপক আলোচনা হয়। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা সহ যে কোন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় ভুমিকা রাখার তাগিদ দেন সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান। একই সভায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা ানুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আটোয়ারী। উপজেলা নির্বাচন অফিসার কর্মসূচি বাস্তবায়নের আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন এবং জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটির গঠন সভাপতি-আব্দুল হাই,সাধারণ সম্পাদক- মাসুদ মুস্তাফি

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই, —-পঞ্চগড় জেলা প্রশাসক

পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই, —-পঞ্চগড় জেলা প্রশাসক

পরিবেশবান্ধব আধুনিক নগরায়নে ঠাকুরগাঁওয়ে কর্মশালা

১০ দফা দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি পালিত

দিনাজপুরের বোচাগঞ্জে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি

বিজ্ঞান প্রজেক্টে সেন্টফিলিফপস হাই স্কুল ও কলেজের ছাত্র হামীম আলমাসের প্রথম স্থান অর্জন

ঠাকুরগাঁওয়ে শুমারি কমিটির সভা

কাহারোলে লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

জাতীয় কৃষিক সমিতির বর্ধিতকর্মী সভায় আমিনুল হোসেন গোলাপ মধ্যসত্ব ভোগীদের স্বার্থে নয়-কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে