Sunday , 2 February 2025 | [bangla_date]

কাহারোলে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীদের এক ওরিয়েন্টেশন, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন, পুরষ্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি‘২৫ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে ওই স্থানে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কাহারোল কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুুবুর রহমান, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ ছাত্র-ছাত্রীর অভিভাবক প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ 

ঘোড়াঘাটে এশিয়ান টিভি‘র ১০ম বর্ষপূর্তি পালিত

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবস পালিত

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর দাফন সম্পন্ন সম্পন্ন

বীরগঞ্জে বালু মহলে অব্যাহত অভিযান। চালকদের জেল জরিমানা, বালু বোঝাই ৩ ডাম্পট্রাক আটক

রাণীশংকৈলে আগাম জাতের ধান কাটায় কৃষকেরা ব্যস্ত

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের বীরগঞ্জে সংবর্ধনা ও সম্মাননা প্রদান