Sunday , 2 February 2025 | [bangla_date]

কাহারোলে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনা সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করার জন্য জেলা বিএনপি‘র নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে ৪৮ ঘন্টা আলটিমেটাম বেঁধে দিয়েছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার সদরে আব্দুল মোড়ল মার্কেটে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)‘র উপজেলা শাখা দলীয় কার্যালয়টি। গত ৩১ জানুয়ারি‘২৫ দিবাগত রাতে উপজেলা শাখা বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে উপজেলা শাখা বিএনপি‘র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা জানান, উপজেলা বিএনপি‘র দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় অফিসের আসবাবপত্রসহ সকল মূল্যবান জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডের ঘটনার পর গতকাল শনিবার(১ ফেব্রæয়ারি‘২৫) দুপুর ২ টার দিকে দিনাজপুর জেলা বিএনপি‘র সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন, জেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মুরাদ আহমেদ, জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মোঃ মুন্নাফ মুকুল, বীরগঞ্জ বিএনপি‘র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলীসহ স্থানীয় বিএনপি‘ নেতৃবৃন্দ ঘটনাস্থল সরে জমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে দিনাজপুর জেলা বিএনপি‘র নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে ৪৮ ঘন্টার মধ্যে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য আলটিমেটাম বেঁধে দিয়েছেন। এ প্রসঙ্গে কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন এই প্রতিনিধি কে জানান, আমি নিজেই সরেজমিনে উপজেলা শাখা বিএনপি‘র দলীয় কার্যালয় পরিদর্শন করি এবং অগ্নিকান্ডের ঘটনার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর রহমানের বিদায় সংবর্ধনা

নবরূপীর ঈদ পূনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচ বছরের সাজা থেকে বাচঁতে ১৭ বছর পলাতক \ অবশেষে গ্রেফতার

বোদায় সর্বজনীন পেনশন বিষয়ে মতবিনিময় সভা

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও সদর উপজেলার বাজেট ঘোষণা

আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে ৪ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বোদা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার