Monday , 3 February 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে ট্রাকটর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। রোবাবার ( ফেব্রæয়ারী) সকাল ৯টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকার ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন উপজেলার বেতদিঘী ইউনিয়নের হরগোবিন্দপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি মালঞ্চা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরি করতেন। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম।
স্থানীয়দের বরাতদিয়ে পুলিশ জানায়, রোববার সকাল ৯টারদিকে মোটরসাইরেকল যোগে ফুলবাড়ী থেকে মাদিলাহাট অভিমুখে যাওয়ার পথে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পেট্রোল পাম্পের সামনে এলে নিয়ন্ত্রন হারিয়ে মাদিলাহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাগর হোসেন এর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীসহ ট্রাক্টরের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। স্থানীয়দের ধারনা ঘনকুয়াশার কারনে এ ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে, আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে। মরদেহ হস্তান্তরের বিষয়টি এখোনো বলা যাচ্ছেনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিলেন পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তা

বীরগঞ্জে পরিত্যক্ত ধানের শীষ কুড়িয়ে আহার জোটে বৃদ্ধ সুফিয়া বেগমের

নিজেস্ব অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার অনুদান দিলেন.সাবেক এমপি হাফিজ উদ্দিন

বোচাগঞ্জ উপজেলার সকল পূজামন্ডপে সরকারী অনুদান বিতরণ

প্রায় সাত বছর পর পূর্বের নামে ফিরল পঞ্চগড় রেলওয়ে স্টেশন

পীরগঞ্জে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পীরগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন না , ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি– দবিরুল ইসলাম

দেশের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হচ্ছে—-খাদ্য উপদেষ্টা

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত