Monday , 3 February 2025 | [bangla_date]

পার্বতীপুরে শিয়ালের কামড়ে আহত ১০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে চারজন নীলফামারীর সৈয়দপুরের হাসপাতালে চিকিৎসা নেন।
আহত ব্যক্তিরা হলেন শংকরী রানী (৬০), হায়াৎ আলী (৬০), অমিছা খাতুন (৪০) ও তাসলিমা খাতুন (১৯)। অন্যদের নাম পাওয়া যায়নি। আহত শংকরী রানীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের বৈরাগীপাড়ার মৃত পূর্ণচন্দ্র রায়ের স্ত্রী।
আহত হায়াৎ আলী আজকের পত্রিকাকে জানান, সকাল সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত গ্রামের অন্তত ১০ জনকে কামড় দিয়েছে শিয়ালটি। এ সময় তাঁদের মধ্যে কেউ কেউ বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। আবার কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুল হুদা আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টার দিকে শিয়ালের কামড়ে আহত চারজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের মুখের বাঁ পাশের মাংস খুবলে নিয়েছে শিয়াল। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুঃস্কৃতিকারীদের হাত থেকে মুক্তি পেতে বাদীপক্ষ বিচারকের দ্বারে দ্বারে

দিনাজপুর সরকারী শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন জেলা প্রশাসক

হিলিতে মূল্যে তালিকা না থাকায় ৪টি দোকানীকে জরিমানা

দিনাজপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষনায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা

আটোয়ারীতে গণহত্যা দিবস পালিত

রাণীশংকৈলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি (গাইনী,স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা রোগ এবং মেডিসিন) স্বাস্থ্য ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ !

আটোয়ারী উপজেলা প্রশাসন র্কতৃক আবারো ৪৪ শতাংশ খাস জমি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডা-কাতি