Tuesday , 4 February 2025 | [bangla_date]

রাণীশংকৈলে বিএনপি নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাণীশংকৈল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুই যুবদল নেতাকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ইউনিয়ন যুবদলের আহবায়ক সুলতান আলী বলেন, গত ০৩-১০-২৪ তারিখে আওয়ামীলীগ রাজনৈতিক মারামারি সংক্রান্ত মারপিটের ঘটনায় নরাইল জেলার সখিপুর উপজেলার রুবেল শেখ নামে এক ব্যক্তি বাদী হয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ১০৩ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

যাহার মামলা নং -২। উল্লেখিত মামলায় আমাকে ও আমার চাচাতো ভাই যুবদলের ওয়ার্ড সহ সভাপতি হায়দার আলীকে ৭৬ ও ৭৭ নং আসামী করা হয়। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর আমরা দুই ভাই নিজ এলাকায় ব্যবসা ও কৃষি কাজ করে আসছি। আমরা দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত, দলের বিভিন্ন আন্দোলন ও প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে আসছি।

এ ঘটনায় আমরা কিছুই জানিনা এবং বাদীকেও চিনিনা। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাভাবে কে বা কাহারা আমাদেরকে মামলায় ফাঁসিয়েছে।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এজন্য রাজনৈতিক,সামাজিক ও পারিবারিকভাবে আমরা হেওপ্রতিপন্ন এবং মানসিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছি। সংবাদ সম্মেলনে আমারা সঠিক যাচাই বাছাই পূর্বক আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার প্রচারনার জোর আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সদস্য নাসির উদ্দীন, যুবদলের যুগ্ম আহবায়ক মুনতাসীর আল মামুন মিঠু, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মনতাজ আলী মাস্টার, যুবদল নেতা আকতার হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজ ১৪ ডিসেম্বর দিনাজপুর, বিরল ও ঘোড়াঘাট মুক্ত দিবস

শিক্ষকদের উপর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বোচাগঞ্জে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভা

পঞ্চগড়ের গ্রামীণ জীবনে একমাত্র জনপ্রিয় বিনোদন মাধ্যম ধামের গান

এমপিওভ‚ক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ছয় দফা দাবিতে পঞ্চগড়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ-সমাবেশ

পৌর ১২নং ওয়ার্ডের ৪শ অসহায় মানুষ পেল ঈদ উপহার

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি খেয়াঘাট ইজারাদারকে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান সীমিত

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

কাহারোলে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন – জেলা প্রশাসক

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ