Thursday , 13 February 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় জেলা সদরের সাতমেড়া ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওয়াইফাই জোন উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলামসহ ইউপি সদস্য, সেবগ্রহিতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে চলতি অর্থবছরের বরাদ্দ হতে একটি কম্পিউটারসহ সাতমেড়া ইউনিয়ন পরিষদে ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহিতারা কম্পিউটার অথবা এন্ড্রয়েট ফোন ব্যবহার করে যে কোন সেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এতে করে দ্রæত সময়ের মধ্যে সেবা গ্রহিতারা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে জেলা প্রশাসক মো. সাবেত আলী আশা প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশের বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে

আরও বাড়বে তাপমাত্রা

আরও বাড়বে তাপমাত্রা

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা

রাণীশংকৈল স্থানীয় সরকার দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

প্রয়াত কমরেড হায়দার আকবর খান রনো’র শোক সভায় বক্তারা

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে  বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে  ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

রাস্তা-ড্রেন এর সংস্কার ও যানজট নিরসনের দাবীতে বিশাল মানববন্ধন