Friday , 14 February 2025 | [bangla_date]

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযাগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লব সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো চার’শ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এনামুল হক বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচী বাঞ্চাল করতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেক সহ অজ্ঞাতনামা তিন থেকে চার’শ জন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় অসংখ্য ছাত্র জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসও সৃষ্টি করেন হামলাকারীরা। এ সময় মামলার বাদী এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার ৬ মাস পর গত ১০ ফ্রেবুয়ারী পীরগঞ্জ থানায় মামলা করেছেন তিনি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ৪ আগষ্টে দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে থানায় দন্ড বিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা কর্মসূচিতে দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত নতুন প্রজন্ম ও যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুত্ব করতে হবে–সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে  পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বীরগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূ’র মৃত্যু

পীরগঞ্জে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু

বীরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যবহৃত ছুরি উদ্ধার-ঠাকুরগাঁওয়ে রয়েল বড়ুয়া’কে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেফতার-৩