Saturday , 15 February 2025 | [bangla_date]

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র বিতরণ করে জেলা মহিলা দল

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র  বিতরণ করে জেলা মহিলা দল

দিনাজপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর পৌর শহরের ২নং ওয়ার্ড ও ১০নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে নেত্রীবৃন্দ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহŸান জানিয়ে নেতারা রাষ্ট্র বিনির্মাণে জনগণের সহযোগিতা কামনা করেন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড ও ১০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সর্ব সাধারণের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ সায়কা বেগম, সাধারণ সম্পাদক মোছাঃ সালমা বেগম, পৌর মহিলা দলের সিনিয়র সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার স্বপ্না, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খাদিজাসহ মহিলা দলের অন্যান্য নেত্রীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে অবহিতকরণ সভায় এডিসি (সার্বিক) এইচপিভি টিকা নারীর জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে যথেষ্ট কার্যকর ভ‚মিকা রাখবে

বীরগঞ্জে গ্রাম পুলিশ কর্তৃক এনজিও মহিলা মাঠ কর্মকর্তা লাঞ্ছিত, গ্রাম পুলিশ আটক

বোদায় সন্ত্রাস ও নাশকতা  প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বোদায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদেশে দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা বজলুর রশিদ কালুর মতবিনিময় সভা

বীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী আগামী কাল উদ্বোধন

খানসামায় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগ নেতা আটক