Tuesday , 18 February 2025 | [bangla_date]

আটোয়ারীতে দুই দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৭ ও ১৮ ফেব্রæয়ারি প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর মোট ৫৪ টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। প্রথম দিনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। দুই দিনব্যাপি সকল ইভেন্টের প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্রসহ পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ। পুরস্কার বিতরণের আগে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম। শিক্ষক ও অভিভাবকরা যতœশীল হলে আজকের শিশু শিক্ষার্থীরা আগামীর জন্য অপার সম্ভাবনাময় মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে দুই ইটভাটায় অভিযান

পঞ্চগড়ে বিজ্ঞান মেলায় জ্বালানি আবিষ্কার ক্ষুদে শিক্ষার্থীদের

আনোয়ার ইব্রাহিম নয়, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী ইসমাইল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে’ তথ্য আপার উঠান বৈঠক!

মাঠকর্মী বেলালের সব অভিযোগ মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছে গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতির ম্যানেজার বেলাল উদ্দীন

হাকিমপুরে হাঁসে-মানুষে বিরল বন্ধুত্ব

বীরগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পীরগঞ্জে ছাত্রলীগ সভাপতির ৩ লাখ টাকা ছিনতাই

বালিয়াডাঙ্গী’র ২ চেয়ারম্যন, সংরক্ষিত ৭ ও সাধারণ ৪ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে-

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিতদের শ্রদ্ধা