Friday , 28 February 2025 | [bangla_date]

পঞ্চগড়ে মঞ্চস্থ হল গ্রাম আদালতকে জনপ্রিয়করণে বিশেষ নাটক ‘মানে লে’

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে ‘ভোগান্তি না সমঝোতা’ গ্রাম আদালতকে জনপ্রিয় করণে বিশেষ নাটক ‘মানে লে’ মঞ্চস্থ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজিত ভাষা সৈনিক সুলতান বইমেলায় নাটকটি মঞ্চস্থ করা হয়। এম এস রিপন ও মুস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় জেলা প্রশাসনের সহায়তায় নাটকটি মঞ্চায়ন করে অভিনয় শিল্পী শ্রমিক নাট্য গোষ্ঠি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুস্তাক আহমেদ, অপু দত্ত, হোসেন রায়হান, এ কে এম সামসউদ্দীন চৌধুরী, আশরাফুল ইসলাম, এ জামান আসিফ, এম এ দুলাল, রেজাউল করিমসহ অন্যান্যরা। মঞ্চ ও আলো ব্যবস্থাপনায় ছিলেন ইনসান সাগরেদ। নাটকটিতে গ্রামের ছোট ছোট সমস্যা নিয়ে আদালত কিংবা থানায় অভিযোগ না করে প্রতিকারের জন্য গ্রাম আদালতে সরণাপন্ন হতে উদ্বুদ্ধ করা হয়। এতে করে উচ্চ আদালতে মামলার জট যেমন কমবে তেমনি বাড়ির কাছের গ্রাম আদালতে বিনা খরচে কম সময়ে সঠিক বিচার পেতে পারেন ভ‚ক্তভোগিরা। এমন চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে নাকটিতে। নাটক শেষে নাটকটির ভ‚য়শী প্রশংসা করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

কোভিড-১৯ ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে

চিরিরবন্দরে দরিদ্র-সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে সীমান্ত ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের বিশাল মিছিল

ফরিদপুরের দুই ভাইয়ের ৫৭০৬ বিঘা জমি ও ৫৫ গাড়ি ক্রোকের নির্দেশ

দিনাজপুর-১ আসনে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম

দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের মাঠ কাপাচ্ছেন সদস্য প্রার্থী — মোঃ সফিকুল ইসলাম