Saturday , 1 March 2025 | [bangla_date]

পবিত্র রমজান মাসে দিনাজপুরে সুলভ মূল্যে পণ্য দ্রব্য বিক্রি

পবিত্র রমজান উপলক্ষে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, ডিমসহ বিভিন্ন পণ্য দ্রব্য।
শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কিবরিয়া হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত মূল্যে যে কেউ পণ্য দ্রব্য গুলো কিনতে পারবেন। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতিটি ডিম ৯ টাকা ৫০ পয়সা এবং ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন ব্যক্তি এক কেজি গরুর মাংস, ১২ পিস ডিম, এক লিটার দুধ এবং একটি ব্রয়লার মুরগী কিনতে পারবেন। এজন্য কোন ভোটার আইডি কার্ড বা কাগজপএের প্রয়োজন নেই। মাসব্যাপী এই সুলভ মূল্যে পণ্য নিয়মিত পাওয়া যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে ইসলামী বিরল শাখার উদ্যোগে সীরাত মাহফিল ও না’তে রাসূল (সাঃ)

৭৫রে বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্ঠা করা হয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

পঞ্চগড়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আলোকিত করছেন -হুইপ ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব

দিনাজপুরে জিংক সমৃদ্ধি ব্রি ধান-১০০ ‘বঙ্গবন্ধু ধান জাত’ কৃষক মাঠ দিবস পালিত

মহানন্দা নদীতে পানিতে ডুবে কিশোরের প্রাণহানি

‘স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নকারী একমাত্র সফল নেতা বঙ্গবন্ধু’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু