Monday , 3 March 2025 | [bangla_date]

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় আছিয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সড়ক দূর্ঘটনাটি গতকাল রবিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের বেলতলী বাজারে ঘটেছে।
নিহত আছিয়া খাতুন (৬০) পার্বতীপুর উপজেলার উত্তর সালদারপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় চিরিরবন্দরে বেলতলীবাজারে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও রিকশাভ্যানের চালকসহ আরোহী আছিয়া খাতুনের দুইটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত ইজিবাইক ও রিকশাভ্যানের চালককে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সীমান্ত গলিয়ে আসছে ভারতীয় আলু \ ক্ষতির আশংকায় আলুচাষীরা

ফুলবাড়ীতে লাম্পির রোগে গরুর মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা

৭ দিনের মধ্যে পীরগঞ্জ নিজবাজার হাটের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ।। বিস্তারিত জানতে টাচ করুন

ঘোড়াঘাটে বীলবোর্ড অপসারন

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ২৮টি ঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায়  জেলা সিএসও ত্রৈমাসিক সভা

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা

সেণ্ট যোসেফস স্কুলে প্রযুক্তি ও বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

বীরগঞ্জে ট্রাক চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত, চালক আহত

ঠাকুরগাঁওয়ে বিমানবাহিনীর সাথে মতবিনিময় সভা ।

পঞ্চগড়ে এক অসহায় পরিবারের পাশে ‘গরিবের বন্ধ’ু অ্যাডভোকেট আহসান হাবিব