Friday , 7 March 2025 | [bangla_date]

ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে চরম ভোগান্তি

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি। নির্মানাধীন ব্রিজের কাজ বন্ধ থাকায় হাজারো সমস্যায় পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এরই মাঝে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক ব্যবহারকারী ছোট বড় যাত্রীবাহী বাস, নাইটকোচ,অটোরিক্সা,ভ্যানসহ মালবাহী ট্রাক,ট্রাক্টার, নছিমন,করিমন, ড্রামট্রাক ইত্যাদি যান বাহন জীবনের ঝুকি নিয়ে নির্মানাধীন ব্রিজের পাশের বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে। কেননা, নতুন ব্রিজ নির্মানকল্পে তার পাশে যে বেইলি ব্রিজটি নির্মান করা হয়েছিল তা আজ ঝুকিপুর্ণ। সড়ক ব্যবহার কারি ড্রাইভার ও একাধীক শিক্ষার্থী অভিভাবকগণ বলেন, বেইলি ব্রিজটি দিয়ে চলাচল করতে ভয় হয়, না জানি কখন কি হয়ে যায়। এরই মধ্যে যাত্রীবাহী অটোরিক্সা, মালবাহী ট্রাক একাধীক দূর্ঘটনার শিকার হয়েছে। জানা গেছে, দিনাজপুর বোচাগঞ্জ সড়ক নির্মান কাজের টেন্ডার পান তৎকালীন আওয়ামী সরকারের ঘনিষ্টজন মেসার্স মাসুদ হাইটেক, ঢাকা। প্রায় দুই বছর অতিবাহিত হলেও দিনাজপুর বোচাগঞ্জ সড়কটির যেখানে সেখানে খুরে রেখে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সাথে সড়কের উপর দুইটি ব্রিজ নির্মানের কাজ চললেও একটি ব্রিজ নির্মান শেষে আরেকটি ব্রিজ অসমাপ্তই রয়ে গেছে। ব্রিজ নির্মানের ব্যবহারিত রডের গায়ে মরিচা ধরে নষ্ট হয়ে যাছে। অনেকে বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি মোতাবেক কাজ সর্ম্পন করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাইটেক কাজ ছেড়ে পালিয়েছে। এ বিষয়ে দিনাজপুর জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অর্থ বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। তবে চলতি মাসেই অর্থ বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুক্তভোগিরা অবিলম্বে সড়ক মেরামত সহ ব্রিজটির নির্মান কাজ দ্রæত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু : ওমিক্রন শনাক্ত

খাদ্য অধিদপ্তরে জমির দলিল হস্তান্তর করলেন এমপি রমেশ চন্দ্র সেন

ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের ৬২ তম মৃত্যুবার্ষিকী আজ

বোদায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

চিরিরবন্দরে আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে গণসংবর্ধনা

রাণীশংকৈলে ইয়াবাসহ আটক-১

দেশজুড়ে ডেলিভারিতে আস্থা, গতি ও গন্তব্যে পৌঁছার নিশ্চয়তার লক্ষ্য দিনাজপুরে স্পীডফাস্ট কুরিয়ারের সদর হাবের উদ্বোধন

তেঁতুলিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

রুহিয়া খাদ্য গুদামকে ১১০ শতক জমি দান করলেন এমপি রমেশ চন্দ্র সেন

হরিপুর বিএনপি’র সম্মেলন-করিমুল সভাপতি, তাহের সাঃ সম্পাদক নির্বাচিত