Saturday , 8 March 2025 | [bangla_date]

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম

হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর বাজারে ৩৫টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। দেশে পেঁয়াজের উৎপাদন বেশি এবং বাজারে আমদানি বৃদ্ধির কারণে দাম কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
বাজার ঘুরে জানা যায়, রোজার প্রথম দিন থেকে ৩৫টাকা কেজি হিসেবে খুচরা বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২৫টাকা কেজি দরে। চলতি মৌসুমে দেশের উৎপাদিত অঞ্চলগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের ফলন ভালো হয়েছে। যার কারণে বাজারে পেঁয়াজের ঝাঁজ নেই। এ জন্যই হিলির বাজারে কেজিতে ১০টাকা কমেছে দাম। কম দামে বাজারে পেঁয়াজ কিনতে পারায় স্বস্তি ফিরেছে নি¤œ আয়ের মানুষের মাঝে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সফিকুর রহমান বলেন, রমজানের প্রথম দিন দুই কেজি পেঁয়াজ কিনছিলাম ৭০টাকা দিয়ে। শুক্রবার সেই পেঁয়াজ এক কেজি কিনলাম ২৫টাকা দিয়ে। বাজারে পেঁয়াজসহ সবজির দাম কিছুটা কম থাকায় স্বস্তিতে বাজার করা যাচ্ছে।
পেঁয়াজ কিনতে আসা হোটেল ব্যবসায়ী রেজাউল করিম বলেন, প্রতি বছর রমজানে ইফতার তৈরি করতে বেশি প্রয়োজন পেঁয়াজের। এসময় বেড়ে যায় পেঁয়াজের দাম। কিন্তু এবার দাম কমে গেছে। এতে আমাদের ইফতার ব্যবসা ভালো হচ্ছে। পাশাপাশি লাভের মুখও দেখতে পাচ্ছি।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, এবার দেশি পেঁয়াজের দাম হাতের নাগালে। ২৫টাকা কেজি বিক্রি করছি। আমরা পাবনা, ফরিদপুর, কুষ্টিয়াসহ নাটোর থেকে পেঁয়াজ পাইকারি কিনে আনছি। দাম কম হওয়াতে বেচাকেনা অনেক বেশি হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নকল ও ভেজাল পণ্য বিক্রির অপরাধ মাইক্রোবাস আটক

রাণীশংকৈলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পল্লীশ্রী’র আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠানে সদর ইউএনও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতে আনছে

রাণীশংকৈলে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

আগামী ৯ আগষ্ট দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ২১টি পদে মনোনয়নপত্র জমা

কবি ইয়াসমিন আরা রানু’র প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসা জোছনায় টেরাকোটা রাত”এর মোড়ক উন্মোচন

এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও তথ্য অধিকার আইন বিষয়ে জাতীয় সেমিনার