Tuesday , 11 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড 

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: 

 ১০ মার্চ’২০২৫ সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও মমতাজ বেগম পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। এসময় বীরগঞ্জ পৌরসভায় বাজার তদারকি প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে সংশ্লিষ্ট আইনে ৪৫ ও ৫১ ধারায় জননী ষ্টোরকে ৩০ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা বিক্রয় করার অপরাধে রাঈসা বেকারী কে ৪৩ ধারা মোতাবেক ১২ হাজার টাকা,খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রনের অপরাধ আইনের ৪২ ধারায় মকবুল হোটেল এন্ড রেষ্টুরেন্ট কে ১০ হাজার টাকা ও মামনি হোটেল এন্ড রেঁস্তোরা কে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৫৭,০০০ টাকা  জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। 

অভিযানে সহযোগিতা করেছেন এসআইটি সামিউল ইসলাম, এসআইটি এনামুল হক  ও বীরগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে আন্ত:অনুষদীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

​ভর্তা-ভাতেরও খরচ বেড়েছে

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে লটকন চাষে সফল ইসলাম

দিনাজপুর হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে হামলা, প্রতিবাদে মানববন্ধন

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

কৃষকের মাঠ দিবস পালিত

রাণীশংকৈলে উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা সেমিনার জুম প্লাটফর্মের শুভ উদ্ভোধন

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সড়ক ঘেঁষে মুরগীর লিটারের স্তুপ