Wednesday , 12 March 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নাসির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নাসিরের পরিবার বলছে, নাসির আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক পৌরসভার ছিটচিলারং এলাকার মো. সিদ্দিকীর ছেলে।নিহতের বিষয়টি বাসস কে নিশ্চিত করেন রেলওয়ে দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
নাসিরের বাবা মো. সিদ্দিকী বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই ঋণের কারণে পরিবারে কলহ চলছিল। গতকাল রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে সে বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দিবো।’ কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব।’

রেলওয়ে দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে প্রায় পাঁচ লক্ষ টাকার নকল ভারতীয় ধানের বীজ উদ্ধার

রাণীশংকৈল স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার-৫

৭শ জনের বিরদ্ধে মামলা ঠাকুরগাঁওয়ে পুরুষ শূন্য গ্রাম, শিশু ও নারীরা আতংকে

৭শ জনের বিরদ্ধে মামলা ঠাকুরগাঁওয়ে পুরুষ শূন্য গ্রাম, শিশু ও নারীরা আতংকে

দিনাজপুরে কোচিং খোলা রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা

হরিপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

সড়ক দূর্ঘটনা নিরাপত্তা ও পানিতে ডুবা বিষয়ক কর্মশালা

তেঁতুলিয়ায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পার্টনার প্রকল্পের কৃষক-কৃষাণীদের নিয়ে মতবিনিময়

পঞ্চগড়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে দুর্ধর্ষ চুরি

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়