Friday , 14 March 2025 | [bangla_date]

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবুল বাসার মো: সায়েদুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহা প্রমুখ। কর্মশালায় ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জেলায় মোট ২ লাখ ৩৬ হাজার ১শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬শ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৯ হাজার ৫শ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার -রমেশ চন্দ্র সেন

দিনাজপুরে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সেমিনার

নৌকা ডুবিতে নিহত অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের প্রধান ৩ নদীর পানি বাড়ছে

পীরগঞ্জে জাতীয় পার্টিও ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত

১০ মে, আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল