Friday , 14 March 2025 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ধ-র্ষণের সাথে জড়িতদের শা-স্তির দাবীতে মান-ববন্ধন

ধর্ষন,নিপীড়ন ,মব আক্রমণসহ নারীর প্রতি সর ধরনের সহিংসতা প্রতিরোধ ও নিপীড়নকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টাব্যপি এ মানববন্ধনে বক্তারা সারা দেশের নারীর প্রতি যে সহিংসতা চলছে তার তীব্র প্রতিবাদ জানান। ধষণে নারীর পোষাককে দায়ী করে ধর্ষণকারীদের বৈধতা দেবার ফতোয়া দানকারী দোষীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

এছাড়া জেলা নাগরিক প্লাটফর্ম সম্প্রতি ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের দ্বারা পৈশাচিক নির্যাতনের শিকার ৫ম শ্রেণির স্কুল ছাত্রীর পাশে দাঁড়ানোর জন্য ছাত্রীর গ্রামের বাড়িতে অনুসন্ধানী টিম পাঠানোসহ ভিক্টিমের চিকিৎসার খোঁজ খবর নিতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যাওয়া হয় ।

আস্থা প্রকল্পের সহযোগীতায় জেলা নাগরিক প্লাটফর্ম’র আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক প্ল্যাটফর্ম’র আহবায়ক জাকির মোস্তাফিজ মিলু, বিশিষ্ট মানবাধিকার কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, নাগরিক প্ল্যাটফর্ম সদস্য মনোয়ারা বেগম (লিলি)। অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্ম, যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে গর্ভবতী গাভী জবাই \ উদ্ধারকৃত মাংস ধ্বংস

কাহারোলে গর্ভবতী গাভী জবাই \ উদ্ধারকৃত মাংস ধ্বংস

শিক্ষার পাশাপাশি মাশরুম চাষে সফল কলেজ ছাত্র রাকেশ

পীরগঞ্জে ভুমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপের পতাকা নিয়ে ছুটে চলছে হাবিব

হাবিপ্রবিতে গবেষণা প্রকল্পের অগ্রগতির উপর কর্মশালা অনুষ্ঠিত

৮-এর ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দূর্ভোগে নিম্ন আয়ের মানুষ, তীব্রতা বাড়ার সম্ভাবনা

দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন, পার্বতীপুর রানার্সআপ

বীরগঞ্জে নির্মানাধীন বহুতল ভবনে মাটি চাপা পড়ে ৪ নির্মান শ্রমিক আহত

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন হাবিবুর রহমান নান্নু

বীরগঞ্জের মরিচা ইউনিয়নে জি আর কার্ডের চাল বিতরণ