Friday , 14 March 2025 | [bangla_date]

পঞ্চগড়ে দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

পঞ্চগড় প্রতিনিধি\আগামিকাল শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড়ে এক লাখ ৫৩ হাজার ৫৯৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এদের মধ্যে ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৬ হাজার ২৭৯ জন শিশুকে লাল রঙের ও ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৩১৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় এক হাজার ৭৭টি কেন্দ্রে দায়িত্বে থাকবে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান পঞ্চগড়ের নবাগত সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এ সময় নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী মুহিববুল্লাহ, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে একই হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি ও পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোহাম্মদ ফখরুল আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস রিলিজ

আটোয়ারী পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা চৌকিদার আটক

পাকিস্তানের সংসদে চীনের গোপন ক্যামেরা উদ্ধার

হরিপুরে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু

ঠাকুরগাঁওয়ের দৃষ্টি নন্দন ‘বালিয়া মসজিদ’

বেগম জিযার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ