Friday , 14 March 2025 | [bangla_date]

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

ইট পোড়ানোর জন‍্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র না থাকার কারণে অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে হরিপুর উপজেলার এনএনবি ও এমএ ব্রিকস ইটভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত এবং ৭ দিনের মধ্যে ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ দেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর সদর ইউনিয়নের এনএনবি ও ভাতুরিয়া ইউনিয়নের এমএ ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

পরে উক্ত দুই ইটভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে ভাটার মালিকদের ইট প্রস্তুতের সকল কার্যক্রম বন্ধ করে ভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্বপ্নজয়ী মা নাজমা রহিম’র ইন্তেকাল অগনিত ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত রত্নগর্ভা মা নাজমা রহিম

২৭ আগষ্ট সংবাদপত্র কালো দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসকা¬বের নানা কর্মসুচী পালন

বোচাগঞ্জে গুডনেইবারস্ এর উদ্যোগে পিএসএম সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ ব্যাচের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

রানীশংকৈলে ভাঙা কালভার্টে মরণফাঁদ

ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

দিনাজপুরে শ্রমজীবী শিশুদের পরিবারে ছাগল বিতরণ

শীতের আগমন ঠাকুরগাঁওয়ে লেপ-তোষক বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা !

রাণীশংকৈলে ইয়াবা সহ আটক ১