Monday , 24 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে তিন বছরের শি’শু ধর্ষ’ণচেষ্টার অভি’যোগে ভ্যানচালক গ্রে’ফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
প্রতিবেশীর তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক মমিনুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালককে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মমিনুল ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুরে শিশুটি প্রতিবেশী মমিনুল ইসলামের বাসায় যায়। এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। বাড়িতে আর অন্য কোনো লোকজন না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন পুলিশ অবহিত করেন।

সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার করে এবং শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌

আটোয়ারী বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে গরমের তীব্রতা বৃদ্ধিতে বেড়েছে তালশাঁসের বিক্রি

রুহিয়ায় বড়দিন উদযাপিত

কিংবদন্তীতুল্য মহাকাব্যকার বিশিষ্ট শিশু নাট্যকার দ্বীজেন্দ্র নাথ ব্যানার্জী অবিলম্বে হারিয়ে যাওয়া দিনাজপুরের মেয়েলী গীত নিয়ে গীতি নাট্য মঞ্চায়ন করা হবে

চিরিরবন্দরের আউলিয়াপুকুরে মহানাম যজ্ঞানুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু !

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ

হাবিপ্রবিতে ৮টি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেসন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের নারীরা আজ এগিয়ে -মনোরঞ্জন শীল গোপাল এমপি