Thursday , 27 March 2025 | [bangla_date]

পীরগঞ্জে ৪৯৭ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ ৩ মদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মোঃ মর্তুল ও হিরালাল মর্শার ছেলে রতন শর্মা।
পীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজার- ফকিরগঞ্জ পাকা সড়কে দস্তমপুর গ্রামের বগদুর চৌধুরীর ধান খেতে পাশে^ ঐ তিন মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩ দিনাজপুর এর একটি টহল দল। এ সময় একটি মোটর সাইকেল সহ ৩ জনকে আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৪৯৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৬ হাজার ৯শ টাকা উদ্ধার করে র‌্যাব। পরে তাদেরকে পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, র‌্যাবের সুবেদার ইউনুস আলী বাদী হয়ে ঐ ৩ জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন এনজিও কর্মীর মৃত্যু

ভাসমান পথ শিশুদের জন্য আনন্দ স্কুল

পাকিস্তান সফরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বালিয়াডাঙ্গীর- সোহাগ

পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইপজিটিভ’র ব্যতিক্রম আয়োজন “ভাষার সাথে”

দিনাজপুরের চিরিরবন্দরে বাসচাপায় রিকশাভ্যানের ২ নারী যাত্রী নিহত, আহত-৭জন

পীরগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা

গাইনী চিকিৎসকদের মুক্তির দাবীতে দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ

কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন