Thursday , 27 March 2025 | [bangla_date]

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত উদযাপন হয়েছে।
দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা শুরু হয়।

এসময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর,উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী জিবরিল আহম্মেদ,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক জাকির হোসেন ধলু , পৌর বিএনপি সাধারন সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীরগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক ও সংগঠন, স্কুল, কলেজ ২৬ তারিখ বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন জানানো হয়।
এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজে অংশ গ্রহন করে ।পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাস্টমসের কমপ্লিট শাটডাউনে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত

বীরগঞ্জে বৃক্ষ ও শিশু বিনোদন মেলার উদ্বোধন

কাহারোলে বনড়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ

জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাচনে ড. হাসনাইন আখতার সভাপতি ও আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জে ভাতিজার বাড়িতে হামলা করলো চাচা এরশাদ

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিতদের বিভিন্ন নেটওয়ার্ক কমিটি ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে মতবিনিময়

পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

বঙ্গবন্ধু স্বাধীনতা ও শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল-এমপি গোপাল

শতগ্রাম ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করছেন একজন কর্মকর্তা

বালিয়াডাঙ্গীতে জেলা প্রশাসন কর্তৃক আরোপিত বিধিনিষেধ- লকডাউন বাস্তবায়নে মাঠে ইউএনও