Tuesday , 15 April 2025 | [bangla_date]

পীরগঞ্জে বাংলা নববর্ষ পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি \ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পীরগঞ্জে বাংলা নববর্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, পীরগঞ্জ সরকারি কলেজ, নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনপি আনন্দ শোভাযাত্রা সহ পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে পহেলা বৈশাখের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও মোঃ রকিবুল হাসান। পরে উদীচি শিল্পী গোষ্ঠি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এন,এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সম্পাদক এনকে রানা সহ বিভিন্ন শ্রেণি পেশা মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও পীরগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক এসএম রেজানুল্লাহ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুল হুদা, উপাধ্যক্ষ মোঃ মোকারম হোসেন এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোঃ একরামুল হক। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক

ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেটে– ডিসির কাছে অভিযোগ

পীরগঞ্জে শহিদী মার্চ উপলক্ষে দোয়া মাহফিল

ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে পঞ্চগড়ের ১০ গ্রামের মানুষ

বিরলে পুকুরের পানিতে ডুবে  এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

বিরলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার ১

রাণীশংকৈলে দরপত্র ক্রয় ও দাখিল নিয়ে মেয়রের মতবিনিময়

আটোয়ারীতে ব্রি ধান-১০৩এর নমুনা শস্য কর্তন

খানসামায় ফল মেলা উদ্বোধন : নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উৎসাহ

রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাকে মারধর থানায় মামলা গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের