Tuesday , 15 April 2025 | [bangla_date]

পীরগঞ্জে পাপ মোচনের আশায় পূণ্যস্নান উৎসব

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ রোগ, শোক ও পাপ থেকে মুক্তি এবং জগতের কল্যাণ কামনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতান ধর্মালম্বী শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর থেকে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ এলাকায় টাঙ্গন নদীর সতীর ঘাটে এ স্নান শুরু হয়। চলে বিকাল পর্যন্ত। এতে বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ এবং সাধু সন্ন্যাসীরা অংশ নেয়। স্নানকে কেন্দ্র করে বিভিন্ন পূজা আর্চনা ও কীর্তনেরও আয়োজন করা হয়। স্নান করতে আসা ব্রজেশ^র রায় জানান, সারা বছরের পাপ মোচনের আশায় নতুন বছরের শুরুতে তারা প্রবাহমান নদীতে স্নান করেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এটা প্রতি বাংলা নব বর্ষের শুরুতে তারা করে থাকেন। ভোপাল চন্দ্র জানান, এ পূণ্যস্নানের মাধ্যমে রোগ-শোক থেকে পরিত্রান, পাপ মোচন ও জগতে কল্যাণ কামনা করা হয়।
সতীর ঘাট শ^শানের সভাপতি সুকুমার জানান, প্রতি বছর তারা এ পূণ্যস্নান উৎসবের আয়োজন করেন। বিভিন্ন এলাকার সনাতন ধর্মের নারী পুরুষ এখানে এসে সমবেত হয় এবং স্নান ও পুজা আর্চনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করেন। স্নান উৎসবকে ঘিড়ে এখানে মেলা বসে। যদিও এবার মেলার আয়োজন নাই। তবে কীর্তনের আয়োজন করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, এটি সনাতন ধর্মালম্বীদের একটি উৎসব। উৎসবে যেন কোন প্রকার বিঘ্ন না ঘটে এজন্য তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত

ঠাকুরগায়ে কর্নেট সাংস্কৃতিক সংসদ এর বর্ষবরণ ও আসন্ন ঈদ উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

আয়ারল্যান্ডে সাপ নেই কেন

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ মাদক ব্যবসায়ী আইরীন আটক

কাহারোলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র শ্রদ্ধা

রাণীশংকৈলে ৫নং ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হলেন কৃষিবিদ ড: আব্দুর রহমান

ডিলারশিপ রক্ষায় চেয়ারম্যানের পদত্যাগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

হরিপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন