Monday , 28 April 2025 | [bangla_date]

“বাংলাদেশের মানুষগুলা থাকিল নিমন্ত্রন” বিখ্যাত আঞ্চলিক গানের রচয়িতা বরেণ্য কবি মোহাম্মদ আমজাদ আলীর শোক ও স্মরণ সভা

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় “বাংলাদেশের মানুষগুলা থাকিল নিমন্ত্রন- দিনাজপুর ভাই বেড়েয়া যান। বিখ্যাত এই আঞ্চলিক গানের রচয়িতা বরেণ্য কবি এবং উত্তর তরঙ্গের প্রতিষ্ঠা কালীন প্রাণসত্তা মোহাম্মদ আমজাদ আলীর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে।
উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এর সভাপতি কবি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ মুস্তাফিজ। সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সহ সভাপতি কাশী কুমার দাস ঝন্টু। আলোচ্যক হিসেবে আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব শাহ্-ই-মবিন জিন্নাহ, গীতিকার ও কবি এ্যাড: মাজহারুল ইসলাম সরকার, বিশিষ্ট কবি ফরিদুল আজাদ মিলন, আজাদ কালাম, জলিল আহম্মেদ, মোজাম্মেল বিশ^াস, মাহাবুব আলী, লায়লা চৌধুরী, জিনাত রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-উর-রশিদ রাজা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন হীরা, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কবি আফরোজ রুবি, মোল্লা শরিফ লজেন্স, চাষা হাবিব, ওয়াসিম আহম্মেদ শান্ত, নুরুল মতিন সৈকত ও মরহুম কবির পুত্র মোহাম্মদ রায়হান আলী। কবিতা আবৃত্তি করেন কবি অদিতি রায়, সাবিনা ইয়াসমিন ইতি, মীর শিরিন, মেহেনাজ পারভীন, কমল কুজুর। অনুষ্ঠানের শুরুতে কবি আমজাদ আলীর রচিত আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী দুলাল বসাক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাসুদ মুস্তাফিজ ও কমল কুজুর। বক্তারা বলেন মনস্তাত্বিক আধার না থাকলে কেউ কবি হতে পারে না। কবি আমজাদ আলীর সাহিত্য কর্মে সেই আধার ছিলো বলেই তিনি একজন চারণ কবি হিসেবে আমাদের মাঝে বেচে থাকবেন। কবি আমজাদ আলী একজন শুক্ষ বিপ্লবী কবি ছিলেন। তিনি সারাজীবন আঞ্চলিক কবিতার মাধ্যমে দিনাজপুরকে তুলে ধরার চেষ্টা করেছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৮ দফা দাবি দাবিতে জেলা প্রশাসক বরাবর দিনাজপুরে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকদলের স্মারকলিপি

প্রাণদাসের মৃত্যু আত্মহত্যা নয়, পিবিআইয়ের তদন্তে সুপরিকল্পিত হত্যা উদঘাটন

খানসামায় সামাজিক স¤প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

বোচাগঞ্জে আব্দুর রউফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

বোদায় বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান শিক্ষক সমিতি কমিটি গঠন

পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

ঘোড়াঘাটে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জে মাঠে গিয়ে জমি মেপে দিলেন বিচারক