Tuesday , 29 April 2025 | [bangla_date]

জিন তাড়ানোর কথা বলে কি’শোরীকে ধ’র্ষণ’চে’ষ্টা, কবিরাজ আ’টক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৭) নামে কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আটক ওই ব্যক্তি ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মসজিদের দানের টাকা উঠাতে যান সুজন ইসলাম। সেখানে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীর বাড়ি যান। এসময় ওই বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে কথার ফাঁকে বাড়িতে জিনের আছর আছে বলে ভয় দেখান। একপর্যায়ে জিন তাড়ানোর কথা বলে ওই কিশোরীর মাকে বাড়ির আঙিনায় বসিয়ে কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। এসময় মেয়েটি চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার পল্লীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্ততি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে ২ ফার্মেসিকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী । ২৫ হাজার লোকের কর্মসংস্থান –নারীদের জন্য বিশেষ প্লট !

রাণীশংকৈলে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা  খনি থেকে উত্তোলন শুরু

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু

সেণ্ট যোসেফ স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয়া সিস্টার পিয়া ফারনানদেজের মৃত্যু বার্ষিকী পালন

বোচাগঞ্জের সাংবাদিক পুত্রের কৃতিত ¡ সিস্টেম এনালিষ্ট হিসেবে পদোন্নতি

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বাছাই

হরিপুরে নানা আয়োজনে আ’লীগের বিজয় দিবস পালিত

এক ছাগলের দু্ই বিরল বাচ্চা

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত