Thursday , 1 May 2025 | [bangla_date]

ভারত থেকে ১২ টন কচুমুখি আমদানি

হাকিমপুর প্রতিনিধি\ দেশের বাজারে চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুমুখি আমদানি হয়েছে। বুধবার সকাল ১১ টায় ভারত থেকে কচুমুখি নিয়ে একটি মিনি পিকআপ বাংলাদেশে প্রবেশ করে।
হিলি স্থলবন্দরের রোশনী ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান এইসব কচুমুখি আমদানি করেছে। কচুমুখি ভারতের মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারকের প্রতিনিধি।
আমদানিকারকের প্রতিনিধি রাশেদ হোসেন বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের মধ্য প্রদেশ থেকে হিলি স্থলবন্দর দিয়ে কচুমুখি আমদানি করা হয়েছে। এই বছরে আজ ভারত থেকে একটি ট্রাকে ১২ টন কচুমুখি আমদানি হয়েছে।
তিনি বলেন, আমদানি করা কচুমুখি বন্দরে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আমদানি আরো হবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এই বছরে প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুমুখি আমদানি করা হয়েছে। ইতোমধ্যেই আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টসসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সনদ প্রদান করবো। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি হস্তান্তর করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেসব্রিফিং ও মতবিনিময়

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

পীরগঞ্জে নৌকার মাঝি ইমদাদুল হককে গণ সংবর্ধনা দেয়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে মরিচের আড়ত, ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক

রাণীশংকৈল পৌর শহরে মশক নিধন ও ডিজিটাল সেন্টার উদ্বোধন

রাণীশংকৈলে কোচের ধাক্কায় ভ্যান চালক আহত

বীরগঞ্জে রক্তাক্ত মেঝে, নিরুদ্দেশ এক যুবক, রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জটিল রোগে আক্রান্ত ২৮ জন ব্যক্তিদের মাঝে ১৪ লাখ টাকা চেক বিতরণ করা হয়।