Thursday , 1 May 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে কলেজ ছাত্রলীগ যুগ্ম সম্পাদক গ্রে’প্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর ঘোড়াঘাট পৌর এলাকায় জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগের মামলায়
বিরামপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা এজাজ মন্ডলকে (২৬) গ্রাপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এজাজ মন্ডল বিরামপুর উপজেলার বিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে শতবষীর্ বৃদ্ধার বয়সেও নেই কোন নিদিষ্ট ঠিকানা

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ ও ধর্ষন : এক বছরেও উদ্ধার হয়নি ভিকটিম

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ ও ধর্ষন : এক বছরেও উদ্ধার হয়নি ভিকটিম

রাণীশংকৈলে নবনির্বাচীত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে কাঁচা চা পাতার দাম কম হওয়ায়-চাষিরা বিপাকে !

খানসামায় আ:লীগের প্রভাবশালী নেতা কর্তৃক বসতবাড়ীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে ৪০তম জাতীয় ক্রিকেট প্রতিযোগতার উদ্বোধন

বীরগঞ্জে গরু চুরি নিয়ে আতংকিত পৌরবাসী

বীরগঞ্জে গরু চুরি নিয়ে আতংকিত পৌরবাসী

বীরগ‌ঞ্জের ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

পল্লীশ্রী’র “সালিশ প্রেক্ষিত: নারীর সুরক্ষায় গৃহীত আইন সমূহ ও বাস্তবতা” বিষয়ক গোল টেবিল আলোচনা

আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস পালিত প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ও ডিজিটাল দক্ষতা অর্জন সময়ের দাবি—হাবিপ্রবি ভিসি