Wednesday , 7 May 2025 | [bangla_date]

দেবীগঞ্জে চীনের উপহারের হাসপাতাল স্থাপনের দাবিতে মান-বব-ন্ধন

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার উপহার হিসেবে বাংলাদেশে ১ হাজার শয্যার ৩টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে।

এ হাসপাতালগুলোর একটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থাপনের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় জনসাধারণ।

শনিবার (৩ মে) দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও পেশা ও শ্রেণি নির্বিশেষে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমির আবুল বাশার বসুনিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, ইসলামী আন্দোলন দেবীগঞ্জ শাখার সভাপতি কামরুল হাসান প্রধান, দেবীগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলম।

বক্তারা বলেন, সৈয়দপুর বিমানবন্দর থেকে দেবীগঞ্জের দূরত্ব কম হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনুকূল।

এছাড়া দেবীগঞ্জে পর্যাপ্ত খালি জমি থাকায় হাসপাতাল নির্মাণের উপযুক্ত পরিবেশ রয়েছে। পঞ্চগড়ে কোনো মেডিক্যাল কলেজ বা বড় সরকারি হাসপাতাল না থাকায় জেলার প্রায় ১৩ লাখ মানুষ দীর্ঘদিন ধরে আধুনিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে, ফলে মুমূর্ষু রোগীদের অনেকেই পথেই মৃত্যুবরণ করেন।

তারা আরও বলেন, রংপুর, দিনাজপুর এবং নীলফামারীতে মেডিক্যাল কলেজ থাকলেও পঞ্চগড়ে নেই, ফলে এখানকার জনগণ বারবার চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

তাই চীনের উপহারের একটি হাসপাতাল দেবীগঞ্জে স্থাপন করলে শুধু পঞ্চগড় নয়, আশপাশের জেলাগুলোর মানুষও উন্নত চিকিৎসা সুবিধা পাবে। বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দেবীগঞ্জে হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সঃ কলেজে HSC ব্যবহারিক পরীক্ষার লিংক প্রকাশ

সাংবাদিক এ টি এম সামসুজোহা করোনাভাইরাসে আক্রান্ত !

পীরগঞ্জে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

রাণীশংকৈলে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

সিন্ডিকেট ভাংতে বোদায় শুরু হয়েছে নায্যমুল্যের বাজার

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান 

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে  দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাবিপ্রবিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স শীর্ষক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালককে জরিমানাকে কেন্দ্র করে ব্রিভ্রান্তি ছড়ানো বিষয়ে, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং!

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন বার্তা