Friday , 9 May 2025 | [bangla_date]

১০ মে, আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী শনিবার(১০ মে ২০২৫) আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে। আটোয়ারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির তথ্য মতে আটোয়ারী উপজেলা বিএনপি’র ৩ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) ও মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম দুলাল ও মোঃ শাহাজাহান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আনছারুল হক, মোঃ বদিউজ্জামান (মানিক), মোঃ বাবুল ইসলাম ও মোঃ শাহাদৎ হোসেন সাজ্জাত প্রতিদ্বন্দিতা করছেন। এখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ জিন্নারুল হক ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ্যাডভোকেট মোঃ ফজলে আলম দায়িত্ব পালন করবেন। কয়েকজন প্রার্থী বলেন, বিগত সরকারের আমলে ১৭ বছরে জেল-জুলুম ,অত্যাচার-নির্যাতন প্রতিনিয়তই আমাদের উপর দিয়ে বয়ে গেছে । একের পর এক মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে বিএনপিকে জর্জড়িত করেছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছি বারবার। দলের ত্যাগী নেতা-কর্মী, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি -কে সুসংগঠিত রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে এমন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করার আহবান জানান উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে টাঙ্গন নদের উপর চেরকু ঘাট ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন

আটোয়ারীতে পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক

ঠাকুরগাঁও — ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন না মঞ্জুর করে পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে

ঠাকুরগাঁওয়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাবের শীতবস্ত্র বিতরণ

ঈদ উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

করোনায় একদিনে আরও ২৬৪ জনের মৃত্যু

পীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেশ সেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নব নির্বাচিত কার্যকরি কমিটির কর্মকর্তাদের নাম ঘোষনা রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৫০তম এজিএম মুলতবি

আটোয়ারী উপজেলা সদরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন