Sunday , 11 April 2021 | [bangla_date]

হরিপুরে সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মফিজুল আটক

হরিপুরে প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বশলগাঁও গ্রামের মৃত কিসমত আলীর ছেলে মফিজুল (৫০)কে আটক করেছে হরিপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, মফিজুল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাদকের ব্যবসা করে আসছিল। ২০১৮ সালে বিপুল পরিমাণে মাদক দ্রব্যসহ আটক করে থানা পুলিশ ।
ঐ বছরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্পেশাল মামলা নং -৪৯৪/-১৮ হরিপুর থানায় মামলা রুজু করা হয়।
মাদক দ্রব্য চোরাচালান মামলায় সিনিয়র দায়রা জর্জ ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মফিজুল কে যাবৎজীবন সাজা সহ কুঁড়ি হাজার টাকা জরিমানা প্রদানের রায় ঘোষণা করেন।

হরিপুর থানা ওয়ারেন্ট প্রাপ্তি হওয়ার পরে বহুবার আটকের চেষ্টা করেন, কিন্ত মফিজুল গ্রেফতার এড়ানোর জন্য একপর্যায়ে ভারতে পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব এর নির্দেশনায় আজ(১১এপ্রিল) রবিবার দুপুরে তার নিজ গ্রাম বসালগাও-এ অভিযান চালিয়ে মফিজুল কে আটক করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান ,মফিজুল ইসলাম নামে একজন যাবৎজীবন সাজা প্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে পিআইবি’র আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ডেমক্রেসি ওয়াচ’র উদ্দ্যোগে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা

হিলিতে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক পুরস্কার লাভ করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহ্বান’

রানীশংকৈলে ওএমএসের চাল-আটা পেতে দীর্ঘ লাইন

পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত-আহত ২

দাবদাহে স্বস্থি গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর

পীরগঞ্জে ভূমি তথ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় পর্যায়ে তিনটি পুরষ্কার লাভ

দিনাজপুরে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ