Sunday , 11 April 2021 | [bangla_date]

কাহারোলে কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ এপ্রিল ২০২১ রোববার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভুর্তকি) কার্যক্রমে কৃষি যন্ত্র বিতরনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় দুই জন কৃষকের মাঝে দুই টি কম্বাইন হারভেস্টার মেশিনের চাবী হস্তান্তর করেন। যার একটি মেশিনের মূল্য ৩৩ লাখ টাকা। আর সরকার ভুর্তকি দেন ১২ লাখ টাকা। এরপর ২০২০-২১ অর্থ বছরের আওতায় খরিপ-১/ ২০২০-২১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এরপর পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এর ১৮ জন কৃষকের মাঝে জৈবকৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন এমপি গোপাল। এছাড়া কাহারোল উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায়ের প্রকল্পের কাজের উদ্বোধন এবং উপজেলা পরিষদ হল রুমে ১৩ মাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৩ টি দোকান মালিককে জনপ্রতি ২ হাজার টাকা জিআর নগদ অর্থ ও ৩০ কেজি জিআর চাল বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরহাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পল্লীশ্রীর উদ্যোগে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন সম্পন্ন

হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি

এমপিওভুক্তির দাবীতে ও ঢাকায় শিক্ষাদের কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নতুন বই বিতরণ উৎসব পালিত

সেতাবগঞ্জ পৌর এলাকায় অনুমোদনহীন ভবন নির্মাণ \ সড়ক দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা নিয়ে আমজাদ হোসেন নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

কাল থেকে সারাদেশে কঠোর লকডাউন, ২১ দফা নির্দেশনা

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ