Tuesday , 27 April 2021 | [bangla_date]

সারাবিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন বিষ্ময়কর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সারাবিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন বিষ্ময়কর। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। তাঁর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ করোনাকালেও অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এক কথায় শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের ক্ষেত্রে এমনই বিষ্ময়কর দেখতে পাবে সারাবিশ্বের মানুষ। এমপি গোপাল বলেন, শুধু উন্নয়নই নয় প্রাণঘাতী করোনা মোকাবেলায় আওয়ামী লীগ সব সময় জনগনের পাশে থাকে। করোনাকালেও দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানতে হবে, করোনা থেকে বাঁচতে হবে। আমরা যদি সবাই ঠিকমতো মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মানি তাহলে করোনা এদেশ থেকে বিদায় নিবে। ২৬ এপ্রিল ২০২০ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে ১২০টি দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়াসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশাল জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

বীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সাব – রেজিষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা সাব – রেজিষ্টারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সেতু উদ্বোধনে রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালী

বোচাগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

হাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বীরগঞ্জে “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত